জার্মানির জয়ের অন্যতম দুই নায়ক ব্রায়ান গ্রুদা (১০) ও ফ্লোরিয়ান ভির্টৎস (১৭)।
ফুটবলে কখনো কখনো স্কোরলাইনই বলে দেয় মাঠে কী ঘটেছে। বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে তেমনই এক রাত কাটাল জার্মানি-নেদারল্যান্ডস।ইয়ুর্গেন ক্লপের জার্মানির সামনে দাঁড়াতেই পারেনি জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। নেশনস লিগে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ডাচদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।
প্রতিযোগিতামূলক ফুটবলে নেদারল্যান্ডসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার।বড় পর্দায় নেদারল্যান্ডসের লজ্জার স্কোরকার্ডএই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। গ্রুপে জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস, তিন দলেরই পয়েন্ট ১১। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে তৃতীয় হয়েছে গ্রিস।
সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা শেষ করেছে গ্রুপ পর্ব।জার্মানি ও নেদারল্যান্ডস সরাসরি উঠেছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে।জার্মানির গোলের উল্লাসম্যাচের শুরু থেকেই জার্মানির দাপট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।