advertisement
advertisement

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক

advertisement

তাজমহল দেখতে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে ভারতে রয়েছেন। গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তাজমহলসহ দিল্লির আরও কিছু জায়গায় যেতে কোনো বাধা নেই।

তবে নিরাপত্তার কারণে দিল্লির নিজামুদ্দিন দরগাহে যেতে পারবেন না।দিল্লিতে থাকাকালীন মুসাদ্দিক মালিক উত্তর প্রদেশের আগ্রার তাজমহল ছাড়া দিল্লির নিজামুদ্দিন দরগাহেও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর সাধ মিটবে কি না, সে বিষয়ে নানা ধরনের খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল। সরকারি বরাতের উল্লেখ করে কেউ জানাচ্ছিলেন, সম্মেলন ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হবে না।

কেউবা লিখেছিলেন, তাজমহল দেখতে যেতে দেওয়া হলেও নিজামুদ্দিন দরগাহে যেতে দেওয়া হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর