রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের অধিনায়ক কার্লোস দিয়েজ
এক নিকো পাজ এখন জাতীয় দলে। ওদিকে আরেক ‘নিকো পাজ’কে খুঁজে বের করেছে আর্জেন্টিনা। ঠিকানা সেই একই। রিয়াল মাদ্রিদ!মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি পাজের জন্ম স্পেনের তেনেরিফে। বেড়ে ওঠা রিয়ালের বয়সভিত্তিক দলে, মূল দলেও খেলেছেন। স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও বাবা পাবলো পাজের জন্মসূত্রে ছোট পাজ বেছে নেন আকাশি–সাদা জার্সিকে।
মেসি অবসর নেওয়ার পর এখন তো তাঁর জায়গার উত্তরসূরি পাজই।ওদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের মাঝমাঠে বেড়ে উঠছেন আরও ছোট এক ‘পাজ।’ নাম তাঁর কার্লোস দিয়েজ। বয়স ১৯ বছর। জন্ম মাদ্রিদে। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের জন্মসূত্রে খেলতে পারবেন আর্জেন্টিনার হয়েও। ঝামেলাটাও ঠিক এখানেই। স্পেন ও আর্জেন্টিনা—দুটি দেশই যে তাঁকে খেলাতে আগ্রহী। তবে তাঁকে নিয়ে প্রতিযোগিতায় স্পেন আপাতত এক ধাপ এগিয়ে।
স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি।রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক দিয়েজ এরই মধ্যে জিতেছেন লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।