advertisement
advertisement

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

হালকা কুয়াশার মধ্যে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন কৃষিশ্রমিকেরা। তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। নাচনিয়া, রংপুর। ২৫ নভেম্বর

advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ও আগামীকালও তাপমাত্রা কমতে থাকবে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ যেমন তাপমাত্রা কমেছে, আগামীকাল বৃহস্পতিবারও কমতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

অর্থাৎ আপাতত তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর