advertisement
advertisement

বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো

ইয়াসির আলী, মোহাম্মদ নাঈম ও জাকের আলী

advertisement

ওয়ানডেতে বাংলাদেশ ভালো করতে পারছে না। এশিয়া কাপ আর বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। কিছু বদল তাই আনতেই হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত পরশু ঘোষিত দলে বদলটা বেশ বড়সড়ই হলো। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে এই দলে আনা হয়েছে ছয়টি পরিবর্তন।যে ছয়জনকে দলে নেওয়া হয়েছে, তাদের সবাই এর আগে ওয়ানডে খেলেছেন। বাদ পড়ার পর মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দলে যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়।

তার চেয়েও বড় প্রশ্ন, যাঁদের দলে নেওয়া হয়েছে তাঁরা সবাই কী বিশ্বকাপের পরিকল্পনায় আছেন?উত্তরে প্রধান নির্বাচক হবিবুল বাশার গতকাল বলেছেন, ‘সবাই আমাদের পরিকল্পনার অংশ। কাউকে দেখে বা অন্য কারও সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশ্বকাপের ৬ মাস আগে আমরা বন্ধ করে দেব।’তাঁর দাবি, নতুন করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের জন্য পুলটা বড় হবে। কিন্তু সেটি করতে গিয়ে পুরো ওয়ানডে দলই নতুন করে সাজাতে হচ্ছে।

৬ বদলের মধ্যে বোলিংয়ের দুটি বাধ্য হয়েই করা—হাসান মাহমুদ চোট আর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় নেই আলিস আল ইসলাম।চোটের কারণে নেই হাসান মাহমুদ ও নাহিদ রানা বাকি চারটি বদলই ব্যাটিংয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর