advertisement
advertisement

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির মামলায় জামিনের দুই দিন পর আদেশ বাতিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির মামলায় জামিনের দুই দিন পর আদেশ বাতিল

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা

advertisement

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত। জামিন আদেশের দুই দিন পর রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিবের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিল করে আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার এই আসামিকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছিলেন আদালত।প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জামিন দিয়েছিলেন আদালত। আজ শুনি জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।’ এর আগে গত মাসে এ মামলায় আরও দুই আসামি জামিন পেয়েছেন।

রঞ্জন চন্দ্র এখনো কারামুক্ত হননি।এ মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় সচিবালয়ের পুরোনো ভবন ১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের তামার তার চুরি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর