advertisement
advertisement

আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায়

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী রেলওয়ে স্টেশনের আনসার সদস্য ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া রাত পৗেনে ১২টার দিকে তাঁরা রেলস্টেশন কার্যালয়ে গিয়ে জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করেন।

রাত পৌনে একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’কর্মসূচির ঘোষণা দিয়ে রওনা দিয়েছেন। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া ট্রেন থামিয়ে দুই কর্মকর্তাকে আটকের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছাড়ার কথা থাকলেও ছাড়া হয়নি।রাজশাহী রেলস্টেশন কার্যালয়ে ভাঙচুরমারধরের শিকার শিক্ষার্থীর নাম আইয়ুব আলী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর