advertisement
advertisement

নজর রাখতে হবে মূল্যস্ফীতি যেন বেশি না বাড়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
নজর রাখতে হবে মূল্যস্ফীতি যেন বেশি না বাড়ে

জাহিদ হোসেন

advertisement

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই দেশে দাম বাড়ানোর বিকল্প ছিল না। ইরান যুদ্ধের আগে পরিশোধিত জ্বালানি তেলের যে দাম ছিল, এখন সেই দামের চেয়ে বেড়েছে ৪৩ শতাংশ। এর পাশাপাশি বেড়েছে জ্বালানি তেল পরিবহন খরচ। পাশাপাশি অন্যান্য আমদানি খরচও বেড়েছে। এখন হুতিদের কারণে আরও অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন অবস্থায় রোববার ডিজেল, পেট্রল, অকটেনের দাম বাড়ানো হয়েছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বেদেশে জ্বালানি তেলের দাম এখন কম রাখলে সরকারকে বেশি ভর্তুকি দিতে হবে। সরকারের আর্থিক সংগতি সেই অবস্থায় নেই। ডিজেলের দাম বেড়েছে। এই ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর প্রভাবও বেশি।বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নীতি আছে। ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে এই নীতি করা হয়।

প্রতি মাসের ১ তারিখ একটি পদ্ধতি (ফরমুলা) অনুসরণ করে দাম নির্ধারণ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর