বিটোপিয়া গ্রুপের লোগো
আর্থিক কেলেঙ্কারির ঘটনা বা স্ক্যামিংয়ের অভিযোগে আলোচিত হচ্ছে বিটোপিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) ফাইভআরকে ঘিরে সংঘবদ্ধ অ্যাকাউন্ট পরিচালনা ও মার্কেটপ্লেস কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে।
বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগের আড়ালে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ফাইভআরে অ্যাকাউন্ট খোলা, সেসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা, ভুয়া অর্ডার ও রিভিউয়ের মাধ্যমে মার্কেটপ্লেসের র্যাংকিং প্রভাবিত করা এবং প্রতিযোগী ফ্রিল্যান্সারদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন ফ্রিল্যান্সারের কাছ থেকে এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর গত জুলাইয়ের শেষ দিকে বিটোপিয়া-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি ফাইভআর অ্যাকাউন্ট স্থগিত করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েক হাজার অ্যাকাউন্ট নজরদারি ও তদন্তের আওতায় এসেছে বলেও জানা গেছে।এরপর ৪ আগস্ট ২০২৬ ফাইভআরের কমিউনিটি ফোরামের বাংলাদেশ অংশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।