স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিন কর্মকর্তা–কর্মচারীর মধ্যে দুজন নোয়াখালীর বেগমগঞ্জের। তাঁদের একজন উপসহকারী প্রকৌশলী, অপরজন কার্যসহকারী। তৃতীয়জন টাঙ্গাইলের বাসাইলের কার্যসহকারী।একই সঙ্গে এ ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অনিয়মের ঘটনা তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা পৃথক আদেশে এসব ব্যবস্থার কথা জানানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি পা দিয়ে আঘাত করতেই ভেঙে পড়ে স্ল্যাব। নোয়াখালীর বেগমগঞ্জেনোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ নিয়ে ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পা দিয়ে আঘাত করতেই ভেঙে যাচ্ছে সেতুর ফুটপাতের স্ল্যাব, ২ প্রকৌশলীর কৈফিয়ত তলব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।