মোহামেদ আবদুকারদির আলী। দলের প্রার্থী তালিকায় ৯ নম্বরে থাকলেও ৬৪৮টি ব্যক্তিগত ভোট তাঁকে নিয়ে গেছে সুইডিশ পার্লামেন্টে।
মাত্র ৬৪৮ ভোট পেয়ে কেউ জাতীয় সংসদের সদস্য হতে পারেন? বাংলাদেশের নির্বাচন দেখে অভ্যস্ত আমাদের কাছে প্রশ্নটির উত্তর সম্ভবত ‘না’। কিন্তু সুইডেনের এবারের নির্বাচনে এমন ঘটনাই ঘটেছে। বামপন্থী দল ভ্যানস্টারপার্টিয়েটের মোহামেদ আবদুকারদির আলী ছিলেন ডালারনা অঞ্চলে দলের প্রার্থী তালিকার ৯ নম্বরে। নির্বাচনের পর দেখা গেল, মাত্র ৬৪৮ জন ভোটার তাঁর নামের পাশে ক্রস দিয়েছেন।
আর সেই ৬৪৮টি ক্রসই তাঁকে নিয়ে গেছে সুইডেনের ৩৪৯ আসনের জাতীয় সংসদ রিকসদাগে।রহস্যটা আসলে সুইডেনের নির্বাচনী ব্যবস্থায়। এখানে ভোটার মূলত একটি রাজনৈতিক দলকে ভোট দেন। দল কত ভোট পেল, তার ভিত্তিতে সংসদে তাদের আসনসংখ্যা নির্ধারিত হয়। কিন্তু ব্যালটে দলের প্রার্থীদের নামও থাকে। চাইলে ভোটার নিজের পছন্দের একজনের নামের পাশে একটি ক্রস দিতে পারেন।
একে বলা হয় ‘পারসনরোস্ত’ বা ব্যক্তিগত ভোট।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।