advertisement
advertisement

চট্টগ্রামে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর

দুদকের অভিযানে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে গ্রেপ্তার করা হয়

advertisement

ঘুষের টাকাসহ গ্রেপ্তার চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ করতে দুদক পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

একই সঙ্গে আসামির জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।দুদক সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর আইনজীবী তারেকুল আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায় দুদক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর