advertisement
advertisement

এবার ফোন ফেরত চেয়ে তদন্তকারী সংস্থাকে রিজওয়ানের চিঠি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
এবার ফোন ফেরত চেয়ে তদন্তকারী সংস্থাকে রিজওয়ানের চিঠি

মোহাম্মদ রিজওয়ান

advertisement

লড়াই করা ছাড়ছেন না মোহাম্মদ রিজওয়ান! এবার ফোন ফেরত চেয়ে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) চিঠি দিয়েছেন রিজওয়ান। লাহোর হাইকোর্টের সবশেষ আদেশ মেনে চলার জন্য সংস্থাটিকে অনুরোধ করেছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান।রিজওয়ানের চিঠিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে চলা তদন্তের ধরন ও বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো অন্ধকারে আছেন। একই সঙ্গে তাঁর মুঠোফোনটি ফেরত দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ফোনটি এখনো এনসিসিআইএর কাছেই আছে।গত ৩১ আগস্ট ইংল্যান্ডে রিজওয়ানের কাছ থেকে ফোনটি নেওয়া হয়। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হারের পরদিন ঘটনাটি ঘটে। রিজওয়ানের দাবি, তাঁকে তখন বলা হয়েছিল তিন ঘণ্টার মধ্যেই ফোনটি ফেরত দেওয়া হবে।এই ঘটনায় রিজওয়ান আদালতেও গিয়েছিলেন, তবে রিজওয়ানের আবেদন লাহোর হাইকোর্ট খারিজ করে দেন প্রায় দুই সপ্তাহ আগে। সেই রায়ে আদালত তদন্তে রিজওয়ানকে সহযোগিতা করার নির্দেশ দেন।

তবে একই সঙ্গে এনসিসিআইএকে রিজওয়ানকে ‘হয়রানি বা অপ্রয়োজনীয় অসুবিধায়’ না ফেলার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর