কৃষ্ণচূড়ার কেটে ফেলা ডাল থেকে বের হয়েছে নতুন শাখা। গত সোমবার দুপুরে রাজশাহী শহরের দায়রাপাক মোড় এলাকায়
দূর থেকে দেখলে মনে হয়, সবুজের দীর্ঘ এক করিডর। সড়কের দুই পাশে সারি সারি কৃষ্ণচূড়াগাছ। ডালপালা ছড়িয়ে পড়েছে সড়কের ওপর। কোথাও গাছের ছায়ায় তৈরি হয়েছে নিরিবিলি পরিবেশ। ব্যস্ত নগরের মধ্যে এই সড়ক যেন এক টুকরা সবুজ পথ।রাজশাহী নগরের দায়রাপাক মোড় থেকে নাদের হাজীর মোড় পর্যন্ত সড়কটির এই চিত্র কয়েক মাস আগেও ছিল অনেকটাই বিবর্ণ।
ওয়াসার (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে সড়কের এক পাশের প্রায় ১০০টি কৃষ্ণচূড়াগাছের ডালপালা কেটে ফেলা হয়েছিল। ডালপালা হারিয়ে গাছগুলো যেমন বিবর্ণ হয়ে পড়েছিল, তেমনি বদলে গিয়েছিল সড়কের চেহারাও। শঙ্কা তৈরি হয়েছিল, গাছগুলো আদৌ টিকে থাকবে কি না।মো. ফরহাদ হোসেন, ব্যবস্থাপক, পরিবেশ শাখা, রাজশাহী সিটি করপোরেশনসিটি করপোরেশনের অনুমতি ছাড়া কেউ গাছের একটি ডালও কাটতে পারেন না।
বিদ্যুৎ বিভাগ মাঝেমধ্যে গাছের ডাল কাটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।