জিন্নাতের পাওয়া ব্রোঞ্জে এশিয়ান গেমসে বাংলাদেশ দীর্ঘ ৪০ বছরের ব্যক্তিগত পদকের খরাও কাটিয়েছে
নাক ফেটে যাবে— উশু খেলা দেখে প্রথমে এমন ভয়ই পেয়েছিলেন জিন্নাত আক্তার। ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, উশু কী জানতেনও না। অথচ সেই খেলা থেকেই জিন্নাতের সৌজন্যে এবারের এশিয়ান গেমসে একমাত্র পদক পেল বাংলাদেশ। নেত্রকোনার মেয়ে জিন্নাতের পাওয়া ব্রোঞ্জে এশিয়ান গেমসে বাংলাদেশ দীর্ঘ ৪০ বছরের ব্যক্তিগত পদকের খরাও কাটিয়েছে। পদক জেতার আনন্দের মধ্যে আছে একটা শূন্যতাও।
বাবা আরজ আলি বেঁচে নেই, যাঁকে সবচেয়ে বেশি দেখাতে ইচ্ছে করত নিজের সাফল্যটা। সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন।ফুটবল খেলতে গিয়ে উশুতে এলেন কীভাবে?জিন্নাত আক্তার: আমার খেলাধুলার শুরু ফুটবল দিয়ে। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলেছি। পরে বাফুফের জাতীয় দলের ক্যাম্পেও ছিলাম। কিন্তু পাসপোর্টের সমস্যার কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলা হয়নি। এরপর আনসারের একটি প্রতিভা অন্বেষণ ক্যাম্পে যাই।
সেখানে কোচেরা আমার উচ্চতা দেখে উশু খেলার পরামর্শ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।