মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশী কর্মীরা
বাংলাদেশ থেকে প্রতিবছর রেকর্ডসংখ্যক কর্মী বিদেশে গেলেও তাঁদের একটি বড় অংশই যান হাতে-কলমে দক্ষতা ছাড়া। অথচ জাপান, ইউরোপসহ বিশ্বের উন্নত নতুন শ্রমবাজারগুলোতে এখন অদক্ষ কর্মীর সুযোগ কমছে, বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা। এ বাস্তবতার মধ্য দিয়েই আগামী পাঁচ বছরে বিদেশে মোট এক কোটি কর্মীর কর্মসংস্থানের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
তবে সরকার নিজেই স্বীকার করছে, এই লক্ষ্য পূরণে দেশের বর্তমান কারিগরি প্রশিক্ষণ সক্ষমতা এখনো অর্ধেকের কিছুটা বেশি।বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪প্রশিক্ষণ অবকাঠামো ও সক্ষমতার ঘাটতি এক কোটি কর্মী পাঠানোর পথ সুগম করতে দেশে বর্তমানে ১১০টি সরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। এর মধ্যে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি।
এসব কেন্দ্রে বর্তমানে ৫৫টি বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে এবং প্রতিবছর ১২ লাখের বেশি মানুষকে কারিগরি সনদ দেওয়া হচ্ছে।তবে পাঁচ বছরের লক্ষ্য অর্জন করতে হলে গড়ে প্রতিবছর অন্তত ২০ লাখ কর্মীকে বিদেশ পাঠাতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।