advertisement
advertisement

আমারও একটা ডিভোর্স হয়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
আমারও একটা ডিভোর্স হয়েছে

advertisement

ইদানীং চারদিকে ডিভোর্সের হাওয়া। কে কাকে ডিভোর্স দিল, কেন দিল, কে আগে দিল—এসব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ফেসবুক খুললেই মনে হয়, বিয়ের পরবর্তী ধাপই বুঝি ডিভোর্স!তবে বিয়ে না করেও ডিভোর্স দেওয়া যায়। আমি তার জ্বলন্ত উদাহরণ।আমার ডিভোর্স হয়েছিল পড়ালেখার সঙ্গে।ছোটবেলায় পড়ালেখার সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল। প্রতিদিন দেখা হতো, একসঙ্গে সময় কাটত, পরীক্ষার আগে রাত জেগে কথা হতো।

সম্পর্কটা এমন পর্যায়ে গিয়েছিল যে মা-বাবা পর্যন্ত আমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলেন। পড়ালেখার এই মাখো মাখো প্রেম থাকা সত্ত্বেও একসময় আমি সিদ্ধান্ত নিলাম—আর না! এই সম্পর্ক আমার জন্য নয়!আমি পড়ালেখাকে বললাম, ‘তোমার আমার এই সম্পর্কটা আর এগিয়ে নেওয়া যাচ্ছে না।’পড়ালেখা কোনো কথা বলল না। শুধু চুপ করে আমার সামনে বসে রইল। আমি ভাবলাম, ডিভোর্স হয়ে গেছে।নতুন জীবন শুরু করলাম। প্রথম কয়েক দিন বেশ ভালোই কাটল।

মনে হলো, আহা, কী শান্তি!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর