advertisement
advertisement

‘ফিরে আসার গল্প’, ছাড়িয়ে যেতে পারবে কি ‘এটা আমাদেরই গল্প’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
‘ফিরে আসার গল্প’, ছাড়িয়ে যেতে পারবে কি ‘এটা আমাদেরই গল্প’

‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের শুটিংয়ে (বাম থেকে) সাইফুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, খায়রুল বাসার, জাহিদ হাসান, তটিনী ও শহীদুজ্জামান সেলিম

advertisement

৫২ পর্বে শেষ হয়েছিল ‘এটা আমাদেরই গল্প’। সমসাময়িক আর কোনো ধারাবাহিক এতটা সফলতা পায়নি। সাফল্যের রেশ না কাটতেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরেছেন একই পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের গল্পের নাম রেখেছেন ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি আজ চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হচ্ছে।‘এটা আমাদেরই গল্প’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

সব বয়সী মানুষের কাছে নাটকটি পছন্দের তালিকায় ছিল। নাটকটির গল্প মানুষকে কাঁদিয়েছে, ভাবিয়েছে, আনন্দ দিয়েছে। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে নাটকটি নিয়ে প্রশংসা পেয়েছিলেন পরিচালক। কেউ কেউ এমনও বলেছিলেন, পারিবারিক গল্পের নাটক দেখার সেই সময়টাও ফিরে এসেছে। ইউটিউবে নাটকটির কোটি কোটি ভিউ হয়েছে। সেই সাফল্যের পর মাস চারেক আগে নাটকটির সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে ‘ফিরে আসার গল্প’ নির্মাণের ঘোষণা দেন রাজ।

এরপর থেকেই নতুন ধারাবাহিকটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়।‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের শুটিংয়ে তটিনী ও বাসার‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর