২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। প্রকাশ করা হয়েছে নতুন সিলেবাস
ক্যাডেট কলেজ—সুশৃঙ্খল জীবনযাপন, উন্নত মানের শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক ও নেতা হিসেবে গড়ে তোলা হয়। তাই প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা।
এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া। এবার অর্থাৎ ২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বর কমেছে নতুন সিলেবাসে। লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে।
দীর্ঘদিন পর আবার ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেটের ভর্তি পরীক্ষা।হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজননতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।