advertisement
advertisement

মশা মারতে ৪৮ হাজার কমিটি কাগজে আছে, বাস্তবে নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
মশা মারতে ৪৮ হাজার কমিটি কাগজে আছে, বাস্তবে নেই

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১২ বছরের সুমাইয়া (মশারির ভেতরে) চার দিন ধরে চিকিৎসাধীন। শিশুটির পরিবার রাজধানীর আগারগাঁও এলাকায় বসবাস করে। গতকাল দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে

advertisement

ডেঙ্গু শহর থেকে গ্রামেডেঙ্গু ছিল শহরকেন্দ্রিক, এখন গ্রামেও।মশা নিধনের বড় কার্যক্রম গ্রামে নেই।২৪ ঘণ্টায় আরও ১,৯৯৬ জন ভর্তি। গতকাল এক দিনে ১০ জনের মৃত্যু।মশা মারার জন্য সারা দেশে ৪৮ হাজারের বেশি কমিটির কাজ করার কথা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এসব কমিটির কথা কাগজে আছে, বাস্তবে নেই।

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আন্তরিক ও উদ্যোগী না হলে দেশে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার আরও ১০ জন মারা গেছে। এর আগের দিন ৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। আরও মৃত্যুর আশঙ্কা আছে।ডেঙ্গু এখন দেশের সব জেলায়। এই ডেঙ্গুর বাহক এডিস মশা।

এডিস মশা মারার মূল দায়িত্ব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের; কিন্তু বছরের পর বছর তারা কাজটি ঠিকমতো করছে না।২০১৯ সালে স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ জাতীয় নির্দেশিকা’য় ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, পৌরসভা, সিটি করপোরেশন ও জাতীয় পর্যায়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর