কাঁচা সড়কে চলাচলে ভোগান্তি। ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে
উৎপাদিত ফসল ঘরে তোলায় ও কৃষিপণ্য বাজারজাত করতে কৃষকদের ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি।মাগুরা ও ঝিনাইদহ সদর উপজেলার সীমানার ঠিক মাঝখানে ৫০০ মিটার কাঁচা সড়ক। কোদালিয়া-শ্রীরামপুর নামে কাঁচা এই সড়ক দুটি উপজেলাকে যুক্ত করেছে। সড়কটি বর্তমানে বেহাল হয়ে পড়ায় ভোগান্তি পোহাচ্ছেন ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সড়কের দুরবস্থার কারণে উৎপাদিত ফসল ঘরে তোলা ও কৃষিপণ্য বাজারজাত করতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকেরা।
কাঁচা সড়কটির পূর্ব পাশে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর, হাজীপুর ও রামচন্দ্রপুর গ্রাম এবং পশ্চিম পাশে ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া, যুগনী, বাগনী, আবাইপুর, হরিশংকরপুর, চন্দ্রজানী ও শিতারামপুর গ্রাম। সড়কটি দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান, মোটারসাইকেল ও পিকআপ ভ্যান চলাচল করে। তবে বর্ষা মৌসুমে কিংবা যেকোনো সময় ভারী বৃষ্টি হলে পানি ও কাদায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
তখন স্থানীয় লোকজনকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে মাগুরা শহরে এবং ছয় কিলোমিটার ঘুরে ঝিনাইদহ শহরে যেতে হয়।স্থানীয় বাসিন্দারা বলছেন, কাঁচা সড়কটি পাকা করার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।