advertisement
advertisement

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম

ছুরিকাঘাতে আহত যুবক বেলাল উদ্দিন

advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল ‘ফটিকছড়ি সংলাপ’ নামে সংবাদভিত্তিক একটি ফেসবুক পেজের অ্যাডমিন।পুলিশ জানিয়েছে, বেলালের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শামসুল আলম ওরফে কসাই শমসু নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তিনি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং বিবিরহাট বাজারে মাংসের দোকান চালান।ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল। এ সময় তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়।

লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কসাই শমসু তাঁকে ছুরিকাঘাত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বিবিরহাট বাজারে যান বেলাল উদ্দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর