advertisement
advertisement

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

ফাইল ছবি

advertisement

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের দ্বীপ সাখালিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন জাপানি সাংবাদিক ইউকি ইমাই। পরে তাঁকে নেওয়া হয় মস্কোর কারাগারে। আটকের এক মাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত তাঁর মুক্তির নিশ্চয়তা মেলেনি। জাপান সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাঁর আটকাদেশ জাপান–রাশিয়ার আগে থেকে তিক্ত সম্পর্কে নতুন জটিলতা তৈরি করেছে।৩৪ বছর বয়সী ইমাই জাপানের সংবাদমাধ্যম হোক্কাইদো শিম্বুনের ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন।

গত ১৩ অক্টোবর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে সাখালিন থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করে। রাশিয়ায় সংবাদমাধ্যমটির নিয়োগ করা আইনজীবীর তথ্য অনুযায়ী, বর্তমানে ইমাইকে মস্কোর লেফোরতোভো আটককেন্দ্রে রাখা হয়েছে।আগামী ১২ ডিসেম্বর তাঁর বর্তমান আটকাদেশের মেয়াদ শেষ হবে। তবে তা বাড়ানো হতে পারে।

তদন্ত কত দূর এগিয়েছে কিংবা বিচার কবে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।নাম প্রকাশ করে মুক্তির দাবিশুরুতে ইমাইয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর নাম গোপন রেখেছিল হোক্কাইদো শিম্বুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর