advertisement
advertisement

আসিম আজহারের বাগ্‌দানের গুঞ্জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
আসিম আজহারের বাগ্‌দানের গুঞ্জন

আসিম আজহার

advertisement

পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বাগ্‌দানের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছবিতে ক্রিম রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আসিমকে। তাঁর পাশে মিন্ট সবুজ রঙের ভারী কাজের পোশাক পরা এক নারী। অন্য একটি ছবিতে দুজনকে একসঙ্গে পোজ দিতেও দেখা যায়।ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, গোপনে বাগ্‌দান সেরেছেন এই সংগীতশিল্পী।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘অবশেষে ভাইয়েরও জুটি মিলে গেল। অভিনন্দন।’বাগ্‌দানের খবর কি সত্যিছবিগুলো কোনো একটি পারিবারিক বা আনন্দ আয়োজনের বলে ধারণা করা হচ্ছে। পেছনে পরিবারের সদস্য ও অতিথিদেরও দেখা গেছে। তবে আসিম আজহার নতুন করে বাগ্‌দান করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

ছবিতে থাকা নারীর পরিচয় কিংবা আয়োজনটির উপলক্ষও নিশ্চিত হওয়া যায়নি।ফলে আপাতত ছবিগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনাকে গুঞ্জন হিসেবেই দেখছেন ভক্তরা।সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় তিন কনসার্টআলোচনায় হানিয়া আমিরওআসিমের ব্যক্তিজীবন নিয়ে এমন আলোচনা অবশ্য নতুন নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর