advertisement
advertisement

বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ। ৩১ মার্চ

advertisement

মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কোন যোগ্যতার বলে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বিষয়টি জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতা দেখে এসব নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি খাত থেকে, এটা বিবেচনায় রাখা হয় না। ব্যাংক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হয়নি।সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা।

এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি, ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা।এই সংসদ সদস্য অভিযোগ করেন, এই ঋণ খেলাপি হয়েছে মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা ব্যাংকের পরিচালনা পর্ষদ, এমডি—এদের একটা সিন্ডিকেট করার মধ্য দিয়ে ব্যাংকগুলাকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।এ ক্ষেত্রে বিএনপির প্রতিশ্রুতি ইতিবাচক ছিল উল্লেখ করে হাসনাত বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর