কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে ঋণ বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদসহ অন্যরা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে
দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এসব উদ্যোক্তার মধ্যে ২৭৬ জন নতুন ও ২৩৫ জন পুরোনো, অর্থাৎ ঋণসুবিধা পাওয়া উদ্যোক্তাদের মধ্যে নতুনদের সংখ্যা অর্ধেকের বেশি।
আবার নতুন ও পুরোনো মিলিয়ে নারী উদ্যোক্তা রয়েছেন ২৩২ জন ও পুরুষ ২৭৯ জন।রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে আজ সোমবার এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।বিসিক জানায়, নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।