মারধর করে কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে। ১৬ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা পাঁচ কর্মকর্তাকে মারধর এবং এক শিক্ষককে হেনস্তা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কর্মকর্তাদের প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে এবং পুলিশে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবিও পুড়িয়ে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।