advertisement
advertisement

মিরপুরে বাসে আগুন, আটক ২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
মিরপুরে বাসে আগুন, আটক ২

রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর, ঢাকা। ১৬ নভেম্বর ২০২৬

advertisement

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ বলছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি।সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার।

এমন পরিস্থিতিতে নাশকতামূলক তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর