advertisement
advertisement

ন্যাটোকে ‘ভেঙে দিতে চায়’ রাশিয়া, ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
ন্যাটোকে ‘ভেঙে দিতে চায়’ রাশিয়া, ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

advertisement

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর হলুখিভ। শহরটির ছোট একটি বাড়িতে আঘাত হানে রাশিয়ার একটি ড্রোন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৯ বছর বয়সী এক শিশু ও তার দাদি। গত শনিবার দুজনকে উদ্ধারে সেখানে পৌঁছান ইউক্রেনের দুই পুলিশ কর্মকর্তা। ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করে আনার পর নিজেদের গাড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা।কিন্তু তাঁদের সেই যাত্রায়ও আঘাত হানে রুশ ড্রোন। এতে পুলিশ কর্মকর্তা মিকোলা সাভচেঙ্কো নিহত হন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার সময় ওই পুলিশ কর্মকর্তা নিজের শরীরকে ঢাল বানিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন।রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে গড়িয়েছেরাশিয়া–ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই লক্ষ্যবস্তুতে পরপর দুবার রুশ হামলা ইউক্রেনের প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। এ ধরনের হামলা রাশিয়ার সাম্প্রতিক তৎপরতার একটি প্রতীকও।

মস্কো এখন শুধু ইউক্রেন নয়; বরং পশ্চিম সামরিক জোট ন্যাটো ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।সাদা চোখে দেখলে মনে হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর