advertisement
advertisement

পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই পদ্মার চরের ৪৩ গ্রামে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই পদ্মার চরের ৪৩ গ্রামে

advertisement

গত ৮ জুন পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ায় ৪৩ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।পদ্মা নদীবেষ্টিত ফরিদপুরের সদরপুর উপজেলার ৪৩টি গ্রামে পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ হাজারের বেশি মানুষ। সন্ধ্যা নামলেই গ্রামগুলো ডুবে যায় অন্ধকারে।

ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিপাকে পড়েছেন খামারিরা।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন সকাল আটটার দিকে ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পল্লী বিদ্যুতের একটি দল ঘটনাস্থলে এসে অনুসন্ধান করে সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ার জায়গা শনাক্ত করতে পারেনি।দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, ‘পাঁচ মাস ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর