গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সাধারণ সম্পাদক মো. ইলিয়াস ও সভাপতি সুলতানা বেগম।
গ্রেপ্তার দুই শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) ও ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)।সংগঠন দুটি গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। এই বিবৃতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে উভয় সংগঠন।
বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের জন্য আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করছে।যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এএএফএ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শ্রম অধিকারবিষয়ক সংগঠন এফএলএ যৌথ বিবৃতিতে বলেছে, এই দুই শ্রমিকনেতা এখনো কারাগারে আটক রয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।