উদ্ধার করা হয় পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান
নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে টহলে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ তথ্য জানায়।এর আগে গতকাল সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।গতকাল বেলা পৌনে তিনটার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।