advertisement
advertisement

গণিতের সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা শনাক্তকরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
গণিতের সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা শনাক্তকরণ

পরবর্তী শব্দ নির্বাচনে এআইয়ের সম্ভাবনা নির্ণয়

advertisement

পুরো দরবার নিস্তব্ধ। কারও মুখে যেন কথা ফুটছে না। কারণ, চোখের সামনে যা ঘটল, তা বিশ্বাস করাও কঠিন। কিছুক্ষণ আগেও যেখানে রাজ্যের বড় বড় বীরেরা ব্যর্থ হয়ে ফিরেছে এবং বিশাল ওই ধনুকটিতে সামান্য টান পর্যন্ত দিতে পারেনি, সেখানে এক অচেনা প্রবীণ লোক এত সহজে এই অসম্ভবকে সম্ভব করে ফেলল! চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে উপস্থিত সবার মাথায় যেন বাজ পড়ল।

তবে কি শেষ পর্যন্ত পেনেলোপির স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করে নিল এক হতদরিদ্র পথিক? ঠিক পরক্ষণেই পুরো দরবারে একটি সন্দেহের ঢেউ খেলে গেল—বহু বছর আগে যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া স্বয়ং ওডিসিউসই কি তবে বেশ বদলে ফিরে এলেন?এবার আরেকটি অনুচ্ছেদ দেখুন। প্রাসাদের বিরাট হলরুমটি একদম শান্ত হয়ে গেল।

কারণ, এইমাত্র সবাই বিস্ময়ে প্রত্যক্ষ করল যে এক জীর্ণশীর্ণ বৃদ্ধ বীর ইতিফাসের সেই বিরাট ধনুকটিকে বাঁকিয়ে সেটায় ছিলা পরিয়ে পরপর ১২টি কুঠারের ছিদ্রের মধ্য দিয়ে তীর পাঠালেন!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর