গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে বিভিন্ন দোকানপাটে হামলা ও ভাঙচুর চালান শ্রমিক পরিচয় দেওয়া একদল ব্যক্তি। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করেন ব্যবসায়ীরা। হামলার পরে মাওনা চৌরাস্তায়
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী সড়ক অবরোধের চেষ্টা চালান পোশাকশ্রমিকেরা।
অন্যদিকে ঢাকার সাভারের আশুলিয়া পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অর্ধশতাধিক কারখানা।গাজীপুরমাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ীর অভিযোগ করেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় লাঠিসোঁটা হাতে শতাধিক ব্যক্তি বিভিন্ন মার্কেটে ঢুকে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান তাঁরা।মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, বিভিন্ন দোকানের কাচসহ অন্যান্য ক্ষতি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।