আজমল আলী ওরফে শামীম
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ বনে আট বছর আগে আজমল আলী ওরফে শামীম (৪৫) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। তাদের প্রাথমিক ধারণা ছিল, হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ওই ঘটনায় জুড়ী থানায় অপমৃত্যুর মামলাও হয়েছিল।
তবে হত্যার বিষয়টি আড়াল করতে হাতির আক্রমণে মৃত্যুর ‘গুজব’ ছড়ানো হয়েছিল দাবি করে আজমলের স্ত্রী রুনা বেগম হত্যা মামলা করেছেন।গত মঙ্গলবার (১৭ নভেম্বর) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে রুনা বেগম এ মামলা করেন।মামলায় আজমলের বন্ধু শাহীন চৌধুরীকে (৫৫) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ–ছয়জনকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলায় আসামি না করা হলেও মৌলভীবাজার–২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।আজমল আলী কুলাউড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।