ম্যাচের পর দুই দলের ক্রিকেটাররা
চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামল ঠিকই, কিন্তু তা একরকম আনুষ্ঠানিকতা রক্ষার্থেই। জয়ের জন্য বাংলাদেশ যে মাত্র ১২ রানেরই লক্ষ্য দিতে পেরেছে তাদের! জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারেনি, হারেনি ১০ উইকেটেও। কিন্তু মাত্র ১২ রানের লক্ষ্য দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না।মেহেদী হাসান মিরাজ মার্কেস অ্যাকারম্যানকে আউট করে দেওয়ায় বাংলাদেশ টেস্টে হেরেছে ৯ উইকেটে।
ইবাদত হোসেনের বলে এইডেন মার্করাম বোল্ড হয়ে যাওয়ার পর সেটি ‘নো’ বল না হলে ব্যবধানটা আরেকটু কমতে পারত। কিন্তু ওয়ান্ডারার্সে আজ এড়ানোর কোনো সুযোগই আসলে ছিল না বাংলাদেশের।টেস্টের শেষটাতে যে এমন কিছু হবে, তা অবশ্য চতুর্থ দিন শেষ হওয়ার পরই বোঝা যাচ্ছিল। ৫ উইকেটে ১০০ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ আজ ইনিংস হার এড়াতে পারে কি না, সংশয় ছিল তা নিয়েই।
আশা হয়ে ছিলেন তিন স্বীকৃত ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।