সাইফ আলী খান। এএনআই
বলিউড অভিনেতাদের হুমকি দেওয়ার ঘটনা যেন থামছেই না। এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। এই ঘটনায় সামনে এসেছে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও পলাতক জিশান আখতারের নাম। তবে সত্যিই জিশান এই হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে হুমকি দিয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সাইফকে হুমকি দেওয়ার ঘটনায় জিশান আখতারের নাম উঠে এসেছে। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জিশান এখনো পুলিশের খাতায় পলাতক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মুম্বাই পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এর সঙ্গে যুক্ত ডিজিটাল তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাইফ আলী খান।সাইফ আলী খান।
এএনআইতুষার ও আয়ুষ্মানকেও হুমকিএর আগেও বলিউডের একাধিক অভিনেতা হুমকির বার্তা ও অডিও ক্লিপ পেয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।