গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির যৌথ টহলের সময় পাশে দেশি অস্ত্র হাতে নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। দুপুরে লঞ্চঘাট এলাকায়
গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির যৌথ টহলের সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের দেশি অস্ত্রসহ স্লোগান দিতে দেখা গেছে। টহল দলের পেছনে বাইকেও দেশি অস্ত্রশস্ত্র হাতে দেখা গেছে তাঁদের।আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা অন্তত ২০টি গাড়িতে একযোগে টহলে বের হন।
শুরু থেকেই গাড়িবহরের পেছনে দেশি অস্ত্রসহ বাইকে দেখা যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের।টহল দলটি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন ভিড়ের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলোকে পার করে দেন। এ সময় অনেকের হাতেই রামদা, হকিস্টিক, কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।
তাঁরা সেগুলো উঁচিয়ে নানা স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্লোগান দিতে বলেন।কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির পেছনে উঠেও পড়েন এবং তাদের উদ্দেশ করে বারবার অস্ত্র দেখান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।