মদনপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির ছাত্রী নুপুর আক্তার।
পরিবারের নানা প্রতিকূলতা পেরিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির ছাত্রী নুপুর আক্তার। সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করাই তার লক্ষ্য।৫ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ ঘটলে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নুপুর। পরবর্তীতে কৃষক নানা মো. লোকমান ও গৃহিণী নানি আমেনা বেগমের স্নেহে নানাবাড়িতেই বড় হতে থাকে সে।
নানা-নানু তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাল্যবিয়ে না দেওয়ার দৃঢ় সংকল্প করেছেন।নুপুরের স্বপ্নের পেছনে রয়েছে এক সুন্দর চিন্তা আছে। সে মনে করে ,সমাজে অনেক অসহায় ও দরিদ্র মানুষ রয়েছে যারা অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। অনেক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পান না।
তাই সে ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে এ সব মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চায়।নুুপুরের নানা বলেন ,‘আমি আমার নাতনির জন্য দোয়া করি ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।