আইবিএফবির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে
দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। দুর্নীতি নিয়ে আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে চাইলেও প্রাতিষ্ঠানিক হয়রানির কারণে করের আওতা বাড়ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য ভাষ্য তৈরি করতে হবে। জাতীয় নেতৃত্বকেও এসব কথা শুনতে হবে।
এমন মন্তব্য করেছেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে নিজের ভাগ্য নিজেই গড়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক—সব শ্রেণির মানুষের মধ্যেই উদ্যোগী মনোভাব ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে।
কিন্তু মানুষের এই উদ্যোগী শক্তি ও পরিশ্রমকে রাষ্ট্র, রাজনীতি ও সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় কনফারেন্স স্পিকার হিসেবে এ কথা বলেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।