advertisement
advertisement

বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি

রংপুরের মিঠাপুকুরে বিদ্যালয়ের ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ভিড় করেন এলাকার লোকজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

advertisement

বৃহস্পতিবার সকাল। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন অভিভাবকেরা। ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন।

এ সময় আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ছোটাছুটি শুরু করেন।ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।আজ বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি–সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগে। আগুনে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ টেবিল পুড়ে গেছে।

তবে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর