আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়
১০ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। আর পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সর্বোচ্চ আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়।
দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ঘটনা ঘটেছে গাজীপুরে।আজ বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এই চিত্র উঠে এসেছে। যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। ১০ নভেম্বর ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট। এরপর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে।
আজ দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা রয়েছে।গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও গতকাল বুধবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।