advertisement
advertisement

বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা

সিয়াম হাওলাদারকে হারিয়ে কাঁদছেন তাঁর মা শিল্পী আক্তার। পাশে বসে আছে সিয়ামের ছোট ভাই সিফাত। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামে

advertisement

‘রাজু যাই, দোয়া করিস।’ বাড়ি থেকে বের হওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে চাচাতো ভাই সাব্বির হোসেনকে (রাজু) কথাটি বলেছিলেন সিয়াম হাওলাদার (২৫)। সাব্বিরও জবাবে বলেছিলেন, ‘ভালোভাবে যাস, সাবধানে থাকিস।’ গত শনিবারের সেই কথোপকথনই ছিল তাঁদের শেষ কথা।

সেটিই যে সিয়ামের শেষ বিদায় হবে, কেউ ভাবেননি।গতকাল বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বাহক পরিবহনের বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। আগের রাতে ট্রিপ শেষে বাসটি সেখানে রাখা হয়েছিল। ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী সিয়াম। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় তিনি বের হতে পারেননি।

দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের সিয়ামের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর স্বজন ও প্রতিবেশীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর