advertisement
advertisement

বাইরে থেকে ফিরে গড়গড়া, সুস্থ থাকার সহজ অভ্যাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বাইরে থেকে ফিরে গড়গড়া, সুস্থ থাকার সহজ অভ্যাস

advertisement

ঢাকার বায়ুদূষণ থেকে শুরু করে দৈনন্দিন ধুলাবালু—সব মিলিয়ে শহুরে জীবনে শ্বাসতন্ত্রের যত্ন নেওয়া জরুরি। বাইরে থেকে ফিরে পরিষ্কার পানি বা লবণপানি দিয়ে গড়গড়া করা হতে পারে সেই যত্নের সহজ একটি অভ্যাস।শহরে বসবাসকারীদের প্রতিদিনই নানা ধরনের ধুলাবালু ও বায়ুদূষণের মধ্যে থাকতে হয়। ঢাকার বায়ুর মান প্রায়ই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা শহরেও বায়ুদূষণের মাত্রা বাড়ছে।

এর প্রভাব পড়ে আমাদের শ্বাসতন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর।এ অবস্থায় বাইরে থেকে বাড়ি ফিরে মুখ ও গলা পরিষ্কার করা ভালো অভ্যাস। বিশেষ করে পরিষ্কার পানি দিয়ে গড়গড়া করলে গলার অস্বস্তি কমতে পারে এবং কিছু জীবাণু ও জমে থাকা মিউকাস দূর করতে সাহায্য করতে পারে। তবে গড়গড়া কোনো জাদুকরি প্রতিরোধব্যবস্থা নয়।

এর উপকারিতা সম্পর্কে কিছু বৈজ্ঞানিক গবেষণা রয়েছে, যদিও সব দাবির পক্ষে সমান শক্তিশালী প্রমাণ নেই।গড়গড়ার বৈজ্ঞানিক ভিত্তি কী১. গলা থেকে কিছু জীবাণু ও মিউকাস পরিষ্কার করাগড়গড়া করলে গলা ও মুখের পৃষ্ঠে থাকা কিছু জীবাণু, ধুলার কণা ও মিউকাস যান্ত্রিকভাবে সরে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর