advertisement
advertisement

ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস

ওয়েলিংটনে আজ সেঞ্চুরির পর গ্লেন ফিলিপস

advertisement

ফিল্ডিংয়ে গ্লেন ফিলিপসের আলো ছড়ানো নতুন কিছু নয়। অসাধারণ সব ক্যাচ আর ক্ষিপ্রতায় তিনি আগেই পরিচিত। তবে এবার ভারত সফরে ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।ভারতের কাছে নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবার ওপরে ছিলেন ফিলিপস। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে করেছেন সর্বোচ্চ ৩৪১ রান। ওয়ানডে সিরিজে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচ খেলেছেন। এর মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে প্রথম দুই ম্যাচে তাঁর রান ছিল মোটে ৩০।কিন্তু টেস্টে ফিরেই আবার জ্বলে উঠেছেন ফিলিপস। ওয়েলিংটনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ সেঞ্চুরি করে গড়েছেন অনন্য এক কীর্তি। ভারতের বিপক্ষে এক পঞ্জিকাবর্ষে তিন সংস্করণেই সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান এখন তিনি।আগের দিন ৯৪ রানে অপরাজিত ছিলেন ফিলিপস।

আজ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর