advertisement
advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক বিচার আদালতের রায়:  বাংলাদেশের নৈতিক জয় হলো

আ ন ম মুনীরুজ্জামান

advertisement

এই রায় বাংলাদেশের জন্য নৈতিক জয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে জেনোসাইড (গোষ্ঠী নিধন) চালানোর অভিযোগ বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছিল, এই রায়ের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে।পূর্ণাঙ্গ রায়ে অন্য কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত থাকলেও মিয়ানমারের কর্তৃপক্ষ সেগুলো কতটা বাস্তবায়ন করবে, সে বিষয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে।

তবে বাস্তবায়ন করা সম্ভব না হলেও এটিকে যে একটি নৈতিক জয় হিসেবে দেখা যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি আবারও বিশ্বের সামনে নতুন করে উঠে এসেছে। রোহিঙ্গা সংকট এমন একটি বিষয়, যা বিশ্বের বিভিন্ন সময়ের নতুন নতুন সংকটের কারণে কখনো কখনো পেছনে চলে যায়, আলোচনার বাইরে চলে যায়।

এই রায়ের কারণে সেই সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উপস্থাপিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমারসবকিছু মিলিয়ে আমি বলতে চাই, এই রায় বাংলাদেশের জন্য একটি আনন্দের সংবাদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর