advertisement
advertisement

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

প্রতীকী ছবি

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা হয়।

গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ছয়টি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।পুলিশ কর্মকর্তা ফজলুল করিম আরও বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।

এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর