advertisement
advertisement

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান

advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি বাস। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার।

তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহতজোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর