advertisement
advertisement

সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিনের বাড়ির সামনে পেট্রল ঢেলে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিনের বাড়ির সামনে পেট্রল ঢেলে আগুন

ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বেলকুচির শেরনগর পূর্বপাড়া এলাকায়

advertisement

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা।জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার মাহিনের পরিবারের দাবি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়ির সামনে একটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়।

এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর