advertisement
advertisement

বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি

গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা

advertisement

রাজবাড়ীতে বিএনপির একজন নেতা–কর্মীকে মারধর করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা–কর্মীকে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। একই সঙ্গে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জনের বাড়িতে আগুন দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন পৌর বিএনপির এই নেতা।গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা বলেন, ‘যদি একজন বিএনপির নেতা–কর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতা–কর্মীকে মারব।

যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে মজিবর রহমান বলেন, ‘অনেক সুযোগ আমরা দিয়েছি ভালো থাকার জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর